মালদা

ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বাড়িতে ঢুকে তাকে খুন করার চেষ্টার অভিযোগ

ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বচসা। থানায় অভিযোগ জানালে বাড়িতে ঢুকে প্রতিবেশীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আহত মনোজ ঘোষ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ী থানার ঘোষ পাড়া এলাকায়।

        জানা গিয়েছে, মোথাবাড়ী থানার ঘোষ পাড়া এলাকার বাসিন্দা মনোজ ঘোষের ছাগল প্রতিবেশী শ্যামলের সব্জি ক্ষেতে ঢুকে সমস্ত সব্জি খেয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদ জানাতেই মনোজকে বেধরক মারধর করে শ্যামল বলে অভিযোগ। ঘটনার অভিযোগ থানাতে জানালে মনোজের ওপর চড়াও হয়ে তাকে মারধর ও খুনের চেষ্টা করে শ্যামল ও তার দলবল বলে অভিযোগ। ঘটনার গোলমালে প্রতিবেশীরা ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর আহত মনোজকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মাথার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। শ্যামল সহ চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ী থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/xdEYKgULlE8